সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা। ছবি : কালবেলা
পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা। ছবি : কালবেলা

তীব্র শীত ও হিমেল হাওয়ায় পথচারীদের কষ্ট লাঘবে গাছের গুড়ি জ্বালিয়ে আগুনের ব্যবস্থা করেছেন স্থানীয়রা। সোমবার (২৯ ডিসেম্বর) ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে সদরপুর-ফরিদপুর আঞ্চলিক সড়কের পাশে এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে কনকনে শীত ও ঘন কুয়াশায় সকাল-সন্ধ্যায় সড়কে চলাচল করা মানুষজন চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশাচালকদের শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি উদ্যোগ নিয়ে সড়কের পাশে গাছের গুড়ি জ্বালিয়ে আগুন ধরান, যাতে পথচারীরা কিছুটা হলেও গা গরম করতে পারেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতের সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী চালকরা মাঝেমধ্যে গাড়ি থামিয়ে আগুন পোহান। শুধু চালকরাই নন, আশপাশের এলাকার বৃদ্ধসহ সব বয়সী মানুষ সেখানে এসে আগুনের তাপে শীত নিবারণ করছেন। এতে শীতের কষ্ট কিছুটা হলেও কমছে বলে জানান তারা।

এ বিষয়ে স্থানীয় এক ভ্যানচালক বলেন, সকাল ও রাতের বেলা শীত খুব বেশি থাকে। এই আগুনের কারণে কয়েক মিনিট দাঁড়িয়ে গা গরম করার সুযোগ পাচ্ছি।

এলাকাবাসীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা। তারা বলেন, শীতের সময় এ ধরনের ছোট উদ্যোগও মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনে।

উল্লেখ্য, দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার প্রথম দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া অদক্ষ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এ ছাড়া সারা দেশে রাতের আপমাত্রা (১-২) ডিগ্রি কমতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

জানুয়ারি পর্যন্ত বা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X