কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ

জমি দখলের সময় এলাকাবাসীর সমাগম। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
জমি দখলের সময় এলাকাবাসীর সমাগম। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে পৈতৃক সম্পত্তি জবরদখল ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর উপজেলার জিরনগাছা গবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী গোবিন্দপুর গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে মোহিউদ্দীন তরফদার (৬২)। তিনি তার পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন— উপজেলার শ্রীকলা এলাকার আবু বক্কর সরদারের ছেলে আব্দুল গফ্ফর, আব্দুস সাদেকের ছেলে আবু রায়হান, রশিদ সরদারের ছেলে রাসেল, তার মা রওশালারা খানম।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি আদালতে যাওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গফ্ফররা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে একটি ঘর ভেঙে ফেলে এবং জোরপূর্বক প্রাচীর তুলে জমি দখল করে নেয়।

মহিউদ্দীন তরফদার দাবি করেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এতে তারা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X