পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বীরকন্যা প্রীতিলতার আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি

বীরকন্যা প্রীতিলতার আবক্ষ মূর্তির সম্মুখে সম্মান প্রদর্শন করছেন শিক্ষার্থী ও নেতারা। ছবি : কালবেলা
বীরকন্যা প্রীতিলতার আবক্ষ মূর্তির সম্মুখে সম্মান প্রদর্শন করছেন শিক্ষার্থী ও নেতারা। ছবি : কালবেলা

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। প্রীতিলতার স্বদেশি মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবনসংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া তার আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তসহ জন্ম ও আত্মাহুতি দিবস শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়ার ধলঘাটস্থ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। এদিন সকালে মোমবাতি প্রজ্বালন, পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মাস্টরদা সূর্যসেন সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী। সভায় প্রধান অতিথি ছিলেন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট সংগঠক রুবেল বড়ুয়া। বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত যাত্রাশিল্পী মিলন কান্তি দে, ট্রাস্টি মোহাম্মদ আলী, ট্রাস্টি অরুন বিকাশ চৌধুরী, সাংবাদিক আবদুল হাকিম রানা, আজীবন সদস্য রূপক চক্রবর্তী, আজীবন সদস্য সরিৎ চৌধুরী, সংগঠক তাপস দে, সংগীত শিক্ষক বরুণ পালিত, শিক্ষক চন্দন দাশ, শিক্ষক মঞ্জু রায়, শিপ্রা দে, সুলতানা রাজিয়া, সুমী দেবী, প্রিয়া দে, রুপশ্রী চক্রবর্তী, সুপ্তা চৌধুরী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন প্রীতিলতা সাংস্কৃতিক জোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৪

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৬

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৭

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৮

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৯

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

২০
X