কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সহকর্মীর ছুরিকাঘাতে পোলট্রি ফিডের কর্মচারী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পোলট্রি ফিডের দোকানে দুই কর্মচারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর হোসেন যশোরের কেশবপুর উপজেলার ভান্ডার খোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মিজানুর রহমান মিন্টুর মালিকানাধীন পোলট্রি ফিডের দোকানে কাজ করতেন আকবর ও লিমন। সকাল ১১টার দিকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত লিমন পেয়ারা কাটার ছুরি দিয়ে আকবরকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আকবরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পোলট্রি ফিডের দোকানে কর্মচারী লিমনের ছুরিকাঘাতে আকবর নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত লিমনকে আটক করা হয়েছে। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X