টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ। ছবি : সংগৃহীত
আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

আহত মো. সাঈদ (৬০) গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত অটোরিকশার চালকের নাম মো. মুস্তাকিন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মো. সাইদ দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের মূল সড়কে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কনস্টেবল সাইদ তার হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফাটিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক গাড়ি থেকে নেমে কনস্টেবল সাইদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয় লোকজন আহত কনস্টেবলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ হামলাকারী অটোরিকশা চালক মোস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ‘ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X