টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত
গাজীপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত

গাজীপুর জেলা কারাগারে মো. সিদ্দিক মিয়া (৩৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কারা অভ্যন্তরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সিদ্দিক মিয়া গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, নগরীর সদর থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলায় শনিবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে সিদ্দিক মিয়াকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ছয়টার দিকে সিদ্দিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত মেডিকেলে পাঠানো হয়।’

সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, শুক্রবার তড়ৎপাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X