কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কারখানার যন্ত্রাংশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কারখানার মূল্যবান যন্ত্রাংশ সরিয়ে নিচ্ছে। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কারখানার মূল্যবান যন্ত্রাংশ সরিয়ে নিচ্ছে। ছবি : সংগৃহীত

গভীর রাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন চট্টগ্রামের বিভিন্ন কারখানা থেকে মূল্যবান যন্ত্রাংশ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ কারখানাগুলো ইসলামী ব্যাংকের জুবলি রোড ব্রাঞ্চে বন্ধক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত এ যন্ত্রাংশ সরিয়ে নেওয়া শুরু হয় বলে ইসলামী ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা এস এ এম জুবায়ের চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে এস এ এম জুবায়ের উল্লেখ করেছেন, আরামিট গ্রুপের আরামিট সিমেন্ট, আরামিট স্টিল পাইপ, আরামিট থাই অ্যালুমিনিয়াম আমাদের নিকট বন্ধক আছে। আমরা জানতে পারি যে, ফ্যাক্টরির মেশিনারিজ ও অন্যান্য মালপত্র তারা অন্যত্র সরিয়ে নিচ্ছে। এমতাবস্থায় আমাদের শাখার গোডাউন গার্ড মো. ইলিয়াস ঘটনাস্থলে গেলে বিবাদী সাজ্জাদ হোসেন আরামিটের কর্মকর্তাসহ কতিপয় লোকজন তাকে ভয়ভীতি প্রদর্শন করে।

সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র কালবেলাকে জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও স্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতি অনিয়ম তদন্ত ও অনুসন্ধান সংক্রান্ত দলের দলনেতা ও দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে অবস্থান করছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল সাইফুজ্জামানের বেশ কয়েকজন কর্মচারীকে আটকের পরে তার অর্থ পাচারের নানা তথ্য বেরিয়ে আসছে। এমতাবস্থায় ভয় ও আতঙ্কে সাইফুজ্জামান চৌধুরী তার কর্মচারীদের মাধ্যমে মূল্যবান যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন।

জানা গেছে, গভীর রাতে প্রায় ৭ কোটি টাকা দামের একটি মূল্যবান মেশিন আরামিট সিমেন্ট কারখানা থেকে মাত্র ৭০ লাখ টাকা বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

জানতে চাইলে ইসলামী ব্যাংকের জুবলি রোড শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল আজিম কালবেলাকে বলেন, যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি জেনেছি। তবে আদালতের আদেশ ছাড়া এখানে আমাদের কিছু করার নাই। পুরোটাই আদালতের এখতিয়ার।

কিন্তু এ ফ্যাক্টরিগুলো তো আপনাদের শাখায় বন্ধক রেখে শত শত কোটি টাকা ঋণ নেওয়া—সেক্ষেত্রে এসব যন্ত্রাংশ সরিয়ে নিলে রাষ্ট্রের বা আপনাদের ক্ষতি হবে কি না এমন প্রশ্নে তিনি আরও বলেন, রাষ্ট্রের ক্ষতি হবে কি না সেটা আমি কীভাবে বলব? তা ছাড়া আমাদের ক্ষতি বিষয়টি আদালতের এখতিয়ার। অন্য সম্পত্তি বিক্রি করেও তো ঋণ পুনরুদ্ধার হতে পারে।

এরপর বেশ কয়েকবার মালামাল এভাবে হরিলুট হলে ব্যাংকের ক্ষতি হবে কি না—প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। আদালতের আদেশ আসতে আসতে তো সব মালপত্র লুট হয়ে যাবে এমন প্রশ্নে আব্দুল আজিম বলেন, এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আদালতের আদেশ ছাড়া আমাদের কিছু করার নেই।

জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমান কালবেলাকে বলেন, এখানে প্রথম দায়িত্ব ব্যাংকের৷ কারণ ব্যাংকে ওই সম্পত্তি মর্টগেজ রেখে তারা ৬০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে। ব্যাংকের উচিত সেসব সম্পত্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া। তা না হলে তারা তো ঋণের টাকা উদ্ধার করতে পারবেন না। এটা অবশ্যই ব্যাংক ও রাষ্ট্রের ক্ষতি।

তিনি আরও বলেন, আমি ইতোমধ্যেই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X