কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান গণপূর্ত মন্ত্রণালয়ের

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নামে ১৬১ জন জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশ বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারের নাম ব্যবহার করে ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প কমিটির সিদ্ধান্ত মোতাবেক মোট ১৬১ জন জনবল নিয়োগের লক্ষ্যে নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ আউটসোর্সিং প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি প্রদান’ শিরোনামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এতে বলা হয়, এই ভুয়া পত্রে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ২৫,০০,০০০,০৫৬,৩৫,০০৩,২২-০৫৪ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশে উল্লেখ করা হয়েছে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে এবং প্রতিষ্ঠানটির হিসাব নম্বর ০০৫৩৩০১২৬৬১, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, তোপখানা রোড শাখায় নিয়োগকৃত ১৬১ জন কর্মীর বেতন প্রদান করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রতারক চক্র এই ভুয়া পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩ এর উপসচিব আবুল বাকের মো. তৌহিদের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বাস্তবে তিনি বর্তমানে এ মন্ত্রণালয়ে যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) পদে কর্মরত আছেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নিয়োগপত্র ও কার্যাদেশ তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

সুতরাং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সকলকে সতর্ক থাকার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X