মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
অনলাইন সংস্করণ

প্রায় ৪ কোটি টাকার হেরোইন ফেলে চোরাকারবারিদের নদীতে ঝাঁপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোয়ালডুবি এলাকায় প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। এ সময় চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদী থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে বিজিবি হেরোইন ছাড়াও চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। পলাতক চোরাকারবারিরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের মৃত দুরুল হুদার ছেলে আব্দুল করিম (৩৫) ও একই গ্রামের এনামুল হকের ছেলে মো. ওয়াসিম (৩১)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে টহলদল গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীতে নৌকাযোগে দুজন ব্যক্তিকে আসতে দেখে। তল্লাশি করার উদ্দেশ্যে টহলদল নৌকাটির কাছে গেলে নৌকায় থাকা দুই চোরাকারবারি পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে পলাতক আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X