মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নদীর পাড়ে পাওয়া অবিস্ফোরিত গ্রেনেড নিয়ে খেলছিল শিশু

উদ্ধার হওয়া অবিস্ফোরিত গ্রেনেডটি নিরাপদ স্থানে সংরক্ষণ করে সেনাবাহিনী। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া অবিস্ফোরিত গ্রেনেডটি নিরাপদ স্থানে সংরক্ষণ করে সেনাবাহিনী। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বালুচর এলাকার নদীর পাড়ে পাওয়া অবিস্ফোরিত গ্রেনেড নিয়ে খেলতে দেখা যায় এক শিশুকে। স্থানীয়দের চোখে পড়লে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। পরে সেটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।

আগামীকাল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়রা জানান, দুপুরে এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি পেয়ে সারাদিন সেটি নিয়ে খেলাধুলা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গ্রেনেডটি অনেক পুরোনো।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক কালবেলাকে বলেন, স্থানীয়রা গ্রেনেডটির খবর পেয়ে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাই। গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আগামীকাল সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।

চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান কালবেলাকে বলেন, খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড উদ্ধার করেছে। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। আগামীকাল গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X