রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শ্যামনাই কমিউনিটি ক্লিনিক। ছবি : কালবেলা
শ্যামনাই কমিউনিটি ক্লিনিক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪৮টি কমিউনিটি ক্লিনিকে টানা তিন মাস ধরে ওষুধের সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে ক্লিনিকে এলেও খালি হাতে ফিরতে হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের চড়া দামে বাইরের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাসুড়িয়া কমিউনিটি ক্লিনিকে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীরা ওষুধ চাইলে দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অসহায়ভাবে না করছেন। ক্লিনিকের দায়িত্বে থাকা কাজল দাস জানান, এই ক্লিনিকের আওতায় প্রায় ৬-৭ হাজার মানুষ রয়েছে। প্রতিদিন গড়ে ৪০-৪৫ জন রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু দুই মাসের মধ্যেই বরাদ্দকৃত ওষুধ শেষ হয়ে যায়। এখন টানা তিন মাস ধরে কিছুই দেওয়া যাচ্ছে না।

ওষুধ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে রোগী হোসনে আরা বলেন, আমার ১৯ মাসের ছেলেকে নিয়ে আসলাম, কিছুই পেলাম না। বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে। একই অভিযোগ করেছেন আমিনা, রেহানা বেগমসহ আরও অনেকেই।

শুধু বাসুড়িয়া নয়, ঘুরকা ইউনিয়নের শ্যামনাই ক্লিনিক, সোনাখাড়া ইউনিয়নের গোতিথা ক্লিনিক, নিমগাছি গোপালপুর, ধামাইনগর ও খোকসা হাট কমিউনিটি ক্লিনিকেও একই সংকট চলছে।

নিমগাছি গোতিথা ক্লিনিকের সিএইচসিপি রেবেকা সুলতানা জানান, রোগীদের অভিযোগ- কখনো এক-দুইটা ট্যাবলেট কেটে দেওয়া হয়, কখনো আবার কিছুই থাকে না।

ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত লিটন শেখ বলেন, ৩-৪ মাস হলো ওষুধ সংকট চলছে। রোগীরা প্রতিদিন এসে হতাশ হয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফারিয়া জানান, আমি মাত্র এক সপ্তাহ হলো দায়িত্ব নিয়েছি। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ওষুধ সংকটের খবর পাইনি। তবে যদি কোথাও সংকট থেকে থাকে, তা দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X