সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি (রোববার) তিনি ঢাকা থেকে বগুড়ার পথে রওয়ানা হবেন। বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় একটি দোয়া মাহফিলে অংশ নেবেন।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তণের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি ১১ জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন। পরে তিনি রংপুরে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X