দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষ, বিএনপির অফিস ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরে দুপক্ষের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
কুষ্টিয়ার দৌলতপুরে দুপক্ষের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়াতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঝাউদিয়ায় এ সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ দুপক্ষের মোট ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে রবিউল পক্ষের বজলু সরদার (৫০), রেজাউল সরদার (৬৫), সুমন সরদার (৪৬), হেলাল সরদার (২০), সুন্দরী খাতুন (৬০) এবং গনি পক্ষের আব্দুল মজিদ বাহার (৫০), সুমন হোসেন (২৯), মনিরুল ইসলাম (৪০), আলম হোসেন লিংকন (২২), কাজল (২৭) ও বাদশা (২৭) রয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে বজলু সরদারের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রবিউল ইসলামের নাতি মুন্না (১৫) এবং গণির নাতি মানিক (১৬) মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনার পর রোববার বিকেলে রবিউল গ্রুপ ও গনি গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের পর রাতে ঝাউদিয়া বাজারে বিএনপির একটি দলীয় অফিসও ভাঙচুর করা হয়েছে।

জানা গেছে, দুপক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কারা অফিস ভেঙেছে তা কেউই জানেন না।

রবিউল ইসলাম জানান, আমার নাতির সঙ্গে গনি নাতির স্কুলে ঝগড়া হয়েছিল। পরে থানায় মীমাংসার কথা ছিল, কিন্তু হঠাৎ তাদের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে গুরুতর আহত করেছে। এর মধ্যে বজলু সরদারের মাথায় ২৫টি সেলাই লেগেছে, তার অবস্থা আশঙ্কাজন।

অপরদিকে গনি তার নাতির স্কুলের ঝগড়ার কথা স্বীকার করে বলেন, রোববার আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের সাতজনকে আহত হয়েছেন। এখন তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ কালবেলাকে জানান, ঝাউদিয়া গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিএনপির দলীয় অফিস ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X