মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার

বহিষ্কৃত নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন। ছবি : কালবেলা
বহিষ্কৃত নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন। ছবি : কালবেলা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তাকে দেওয়া দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মোনায়েম হোসাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন দিয়েছে। তদন্তে মোনায়েম হোসাইনের নৈতিকস্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও উঠে এসেছে। তবে ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েমের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে কথা বলতে বহিষ্কৃত জামায়াত নেতা মোনায়েম হোসাইনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X