ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ
চিকিৎসার নামে প্রতারণা

জিন দিয়ে ‘অপারেশন’, ইনজেকশন হয় আঙুল দিয়ে

জয়পুরহাটে জিনের মাধ্যমে চিকিৎসা নিতে রোগীদের ভিড়। ছবি : সংগৃহীত
জয়পুরহাটে জিনের মাধ্যমে চিকিৎসা নিতে রোগীদের ভিড়। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্ব নয়াপাড়া গ্রামে জিন চিকিৎসার নামে চলছে প্রতারণার রমরমা ব্যবসা। টিউমার থেকে শুরু করে বিভিন্ন রোগের কথিত চিকিৎসা দেওয়া হচ্ছে ঝাঁড়ফুঁক, তেল পড়া, পানি পড়া এমনকি জিন দিয়ে ‘অপারেশন’ করার নামে। আর এই ভুয়া চিকিৎসার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।

স্থানীয়রা জানান, জাহেরা বেগম (৫০) নামের এক নারী নিজেকে ‘বানেসা পরী’ পরিচয়ে জিন হাসিলকারী দাবি করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। সপ্তাহে চার দিন— শনি, রবি, মঙ্গল ও বুধবার রোগী দেখেন তিনি। বাবার বাড়িতেই গড়ে তুলেছেন কথিত চিকিৎসালয়। এ কাজে তাকে সহযোগিতা করেন তার বাবা আবুল হোসেন, ভাই আব্দুল মান্নান ও বোনের স্বামী জাহিদুল ইসলাম।

প্রতিদিন অর্ধশতাধিক রোগী প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ও ভ্যানে করে আসেন চিকিৎসা নিতে। সিরিয়ালের জন্য প্রতি রোগীর কাছ থেকে নেওয়া হয় ৩০ টাকা। রোগের ধরন অনুযায়ী জিন দিয়ে অপারেশন করার নামে ফি নেওয়া হয় কয়েক হাজার টাকা পর্যন্ত। এরপর শুরু হয় তেল পড়া, পানি পড়া, ঝাড়ফুঁক এবং আঙুল দিয়ে ইনজেকশন দেওয়ার মতো হাস্যকর অপচিকিৎসা। তার বাড়ির আঙিনায় শত শত রোগীর ভিড়।

স্থানীয়দের অভিযোগ, ৮-১০ বছর আগে মাত্র ৫ টাকা ফি নিয়ে শুরু করলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা। এ ব্যবসার টাকায় জমি কেনা ছাড়াও ভাইকে টাইলস করা অর্ধকোটি টাকা ব্যয়ে ফ্ল্যাটবাড়ি করে দিয়েছেন তিনি।

গোবিন্দগঞ্জ থেকে মাসুম নামে এক হাতভাঙ্গা রোগী চিকিৎসা নিতে আসেন সেখানে। বগুড়ার দুপচাঁচিয়া থেকে আসা এক টিউমার রোগী বলেন, ‘লোকমুখে শুনে এসেছি, দেখি কি হয়।’

স্থানীয় বাসিন্দা গোলাম রসুল বলেন, ‘এটা ইসলামবিরোধী কাজ। আমরা চাই গ্রাম থেকে এই প্রতারণা ব্যবসা বন্ধ হোক।’

আরেক বাসিন্দা মহাতাব আলী প্রামাণিক বলেন, ‘এটা প্রতারণামূলক কাজ। কোনোভাবেই জায়েজ নয়। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’

এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহফুজ আলম বলেন, ‘জিন দিয়ে চিকিৎসা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতারণামূলক। এটা কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয়। শুধু নিবন্ধিত চিকিৎসকরাই চিকিৎসা করতে পারেন।’

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘গ্রামে একজন ব্যক্তি ভিন্ন পরিচয়ে জিন দ্বারা ঝাঁড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন— এ বিষয়ে আমরা অবগত হয়েছি। কালাইয়ের নাগরিকদের প্রতি অনুরোধ, এ ধরনের অন্ধবিশ্বাসে যেন কেউ প্রভাবিত না হন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X