পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা পাওয়া না পাওয়ার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই : সারজিস

শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম। ছবি : কালবেলা
শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাওয়া না পাওয়ার সঙ্গে নির্বাচন আগানো কিংবা পেছানোর কোনো সম্পর্ক নেই। আইনিভাবে এনসিপি শাপলা প্রতীক পায়। তা আদায়ে যদি রাজপথ বা আদালতে যেতে হয় আমরা যাব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা আইনগতভাবে শাপলাটা পাই, আইনিভাবে কোনো বাধা নেই। আমরা মনে করি, নির্বাচন কমিশন বাইরের কোনো চাপ বা বাধা উপেক্ষা না করে শাপলা প্রতীক আমাদের দিয়ে দেবে।

এনসিপি সরকার নির্ধারিত সময়ে নির্বাচনের পক্ষে বলে জানিয়ে তিনি আরও বলেন, আমরা (এনসিপি) বরং চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সবসময় যেটা বলেছি— সেটা হচ্ছে বিচার এবং সংস্কারের প্রক্রিয়া মধ্য দিয়ে গিয়ে একটা সুস্থ নির্বাচন হোক। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি।

মন্দির পরিদর্শনে কমিটির হাতে এনসিপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন সারজিস আলম। এ সময় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ এনসিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X