দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে লিপ্ত : জুয়েল

দৌলতপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
দৌলতপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানাতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা এলাকার ছাতারপাড়া সার্বজনীন মাতৃমন্দির থেকে শুরু করে খলিশাকুন্ডি এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পিয়ারপুর এলাকার একটি মন্দির পরিদর্শন শেষে আল্লারদর্গা এলাকায় গিয়ে দিনের কার্যক্রম শেষ করেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শরীফ উদ্দিন জুয়েল বলেন, এ দেশ সবার। এ দেশের প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি তা বিশ্বাস করে। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থেকেছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের মুসলমানরা যে সুযোগ-সুবিধা ভোগ করছে, সনাতন ধর্মাবলম্বীরাও সমানভাবে সেই সুযোগ-সুবিধা পাবেন।

এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে যুবদলের এ নেতা বলেন, বাংলাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। এমন কোনো পরিস্থিতি চোখে পড়লে আমাদের ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। যেন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এ উৎসব পালন করতে পারি।

সবশেষে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীফ উদ্দিন জুয়েল প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১০

রামিসা হত্যা মামলার রায় আজ

১১

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১২

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৩

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৪

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৫

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৮

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৯

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

২০
X