কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০২:৩৩ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ও ১২টার দিকে ঢাকা জয়দেবপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্য দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতের লাশ মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X