ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা
ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা

ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। রোববার (০৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনসাধারণকে অবহিত করতে এ আয়োজন করা হয়।

জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপলের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহসভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি সবার অধিকার রক্ষায় সমান গুরুত্ব দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সব ধর্ম, বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্টভাবে রেইনবো ন্যাশনের কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সবার অধিকার যাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদের কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি, সমতল, ধর্ম, বর্ণ-গোত্রের সব বাংলাদেশি হিসেবে সবার মর্যাদা সমুন্নত থাকবে এবং সবাই মিলেমিশে আমরা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X