লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুট

শয়তানের নিশ্বাস চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক গৃহবধূ। অভিযুক্ত দুজন লাল চিহ্নিত। ছবি : সিসিটিভি থেকে
শয়তানের নিশ্বাস চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক গৃহবধূ। অভিযুক্ত দুজন লাল চিহ্নিত। ছবি : সিসিটিভি থেকে

শয়তানের নিশ্বাস চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ অক্টোবর) নড়াইলের লোহাগড়া বাজারে।

ভুক্তভোগী নারী জেসমিন খানম (৫৫) পৌর শহরের কুন্দশী এলাকার শেখ মনিরুজ্জামানের স্ত্রী বলে জানা গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জেসমিন খানম নামে ওই নারী বাজার করার জন্য শনিবার বেলা ১২টার দিকে লোহাগড়া বাজারে যান। এসময় অপরিচিত দুজন ব্যক্তি ওই নারীকে বলেন, ‘বেকারির কেকসহ বিভিন্ন ধরনের খাবার তৈরির কেমিক্যাল নিয়ে এসেছেন।’ কিন্তু ওই দুজন অপরিচিত ব্যক্তি বেকারির ঘর কোন পাশে তা জানেন না।

ভুক্তভোগী নারীকে বেকারির ঘর দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ওই দুজন। এ সময় তিনি ওই দুই অপরিচিত ব্যক্তিকে বেকারির অবস্থান দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে আবারও ওই দুজন অপরিচিত ব্যক্তি হঠাৎ ওই নারীর হাত ধরে বলেন, ‘আপনি আমার মায়ের মতো। আপনাকে ধন্যবাদ।’

এরপর তারা কৌশলে জেসমিনের গলায় থাকা আট আনা ওজনের চেইন, দুই আনা ওজনের লকেট, ১.৫ আনা ওজনের কানের দুল, যার বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা এবং ব্যাগে থাকা ২৫০০ টাকা নিয়ে চম্পট দেন।

এ ঘটনায় ভুক্তভোগী জেসমিন বাদী গত শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ধুতরা ফুল থেকে পাওয়া রাসায়নিক এবং আরও কিছু যৌগের সাহায্যে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ভয়ংকর ‘স্কোপোলামিন’। চিকিৎসার জন্য আবিষ্কৃত ও ব্যবহৃত এই গুঁড়া বা তরল রাসায়নিক দ্রব্যের অপব্যবহার বিশ্বজুড়ে এখন এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে, ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিতি পেয়েছে এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X