হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধীর পাঁচ শতাধিক শিক্ষার্থী

ফুল হাতে ছাত্রদলে যোগ দেওয়া সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ফুল হাতে ছাত্রদলে যোগ দেওয়া সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা।

ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর আহমেদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলে যোগদান করেছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ভাই-বোনদের ছাত্রদলে স্বাগত। দেশে থেকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্রদল ও বৈষম্যবিরোধীর সাধারণ শিক্ষার্থীরা এক সঙ্গে আন্দোলন করেছি। আমরা ভবিষ্যতে ছাত্রদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করব।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, দেশে যখনি কোনো সংকটের দেখা দেয়, ছাত্রদল সর্বপ্রথম সেই সংকটের মোকাবিলা করে। ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদলের ভূমিকা অনেক। বিএনপি সবসময় ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন- হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ও সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X