সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ধোপাদিঘিতে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ, ওয়াকওয়ে বন্ধ ঘোষণা

সিলেটের পুরাতন কারাগার সংলগ্ন ধোপাদিঘির জলে শত শত মরা মাছ ভেসে উঠেছে। ছবি : কালবেলা
সিলেটের পুরাতন কারাগার সংলগ্ন ধোপাদিঘির জলে শত শত মরা মাছ ভেসে উঠেছে। ছবি : কালবেলা

সিলেটের ধোপাদিঘিতে হঠাৎ করেই হাজারো মাছ মরে ভেসে উঠেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে নগরীর ঐতিহ্যবাহী এ দিঘির পানিতে ভাসতে দেখা যায় মরা মাছের স্তূপ। দুর্গন্ধে চারপাশের পরিবেশ অসহ্য হয়ে উঠেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ওয়াকওয়ে। তবে এত মাছ বিষক্রিয়া, দূষণ না অন্য কোনো কারণে মারা গেছে তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও গুঞ্জন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই সিলেট নগরের পুরাতন কারাগারসংলগ্ন ধোপাদিঘির জলে শত শত মরা মাছ ভেসে উঠে। এতে দিঘির পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পরে স্থানীয়রা বিষয়টি ইজারাদার কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনকে অবহিত করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পচে যাওয়া মাছগুলো নৌকাযোগে তীরে আনা হচ্ছে এবং অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। পানিতে এখনো ভেসে আছে অনেক মাছ। ফলে দিঘির চারপাশে দুর্গন্ধে হাঁটাচলা অসম্ভব হয়ে পড়েছে।

সিলেট নগরের প্রায় ছয় একর জায়গায় বিস্তৃত অন্যতম বড় জলাশয় ধোপাদিঘি। এর মধ্যে পাঁচ একর এলাকা সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন এবং অবশিষ্ট অংশ ধোপা সম্প্রদায়ের নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘদিন বেদখলে পড়ে থাকা এই দিঘি উদ্ধার করে সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণে ২১ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করে সিটি করপোরেশন। ২০২২ সালের ১১ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকেই এটি নগরবাসীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়।

পরবর্তীতে দিঘিটি মেসার্স ঈশান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হয়। প্রবেশমূল্য ৫ টাকা এবং পার্কিং ফি ২০ টাকা নির্ধারণ করা হয়। ইজারাদার ওয়াকওয়ের ভেতরে কয়েকটি ছোট খাবারের দোকানও বসে।

ইজারাদার কর্তৃপক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘দিঘিতে কোনো বিষপ্রয়োগ করা হয়নি। নতুন মাছ ছাড়ার প্রস্তুতি চলছিল। সে সময় জাল ফেলা হয়েছিল, সম্ভবত জালের আঘাতেই মাছগুলো মারা গেছে।’

তবে স্থানীয়দের অনেকে বিষয়টি বিশ্বাস করছেন না। তাদের ধারণা, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়েছে। এলাকাবাসীর একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘এভাবে একসঙ্গে এত মাছ মারা যাওয়া স্বাভাবিক নয়। নিশ্চয়ই কেউ ক্ষতি করার জন্য পানি দূষিত করেছে।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, ‘আমরা ইজারা দিয়েছি, মাছ ইজারাদার ছেড়েছেন। আমি ঢাকায় অবস্থান করছি, তবে বিষয়টি জানার পরই স্থানীয় কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছি।’

সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, ‘পুকুরটি গত বছর ইজারা দেওয়া হয়েছে, শর্ত ছিল মাছ ছাড়বে ও তুলবে। এখন এত মাছ কীভাবে মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, যদি এগুলো কেউ খাওয়ার জন্য নিয়ে যায় এবং বিষক্রিয়া থাকে, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হবে।’

এদিকে পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শহরের জলাশয়ে এভাবে মাছ মারা যাওয়ার পেছনে সাধারণত তিনটি কারণ থাকতে পারে—পানির রাসায়নিক দূষণ বা বিষক্রিয়া, পানিতে অক্সিজেনের ঘাটতি অথবা অতিরিক্ত মাছ চাষ বা জাল ফেলার কারণে পানির গুণমান নষ্ট হওয়া। তবে সঠিক কারণ জানতে পানির নমুনা পরীক্ষা জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

১০

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

১১

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

১২

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৩

মেসির চোখে সেরা ব্রাজিল

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

১৫

আগামী ১০-১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

১৬

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

১৭

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

১৮

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

১৯

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

২০
X