কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজবিরোধী অভিযানে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় চাঁদাবাজবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায়, নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন, এএসআই মাকসুদ (ডান হাতে ট্রেডার ঘাই ও বুকে লাঠির আঘাতপ্রাপ্ত), কনস্টেবল সাইদুল এবং কনস্টেবল সোহাগ। প্রাথমিকভাবে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় অভিযানকালে নলচর গ্রামের বারেকের ছেলে রানা এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইনচার্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X