লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নাটোরের লালপুরে ষষ্ঠ শ্রেণির এক বাকপ্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। রাজু উপজেলার বরমহাটি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এবি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করাসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন রাজু। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর গোঙানির শব্দে বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা উদ্ধার করতে এলে অভিযুক্ত পালিয়ে যান। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন কালবেলাকে বলেন, ‘এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

প্রসঙ্গ রথযাত্রা

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

১০

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

১১

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

১২

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্ব সাপ দিবস আজ

১৪

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

১৫

পাহাড়ি ঢলে চকরিয়ায় কৃষিতে বিপর্যয়

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

১৭

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

১৮

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

১৯

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২০
X