মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে : তানভীর

নোয়াখালীর হাতিয়ায় পথসভায় বক্তব্য দেন তানভীর উদ্দিন রাজিব। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় পথসভায় বক্তব্য দেন তানভীর উদ্দিন রাজিব। ছবি : কালবেলা

রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় নোয়াখালী-৬ হাতিয়া আসনে মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, লড়াই সংগ্রাম ও ত্যাগের মধ্যদিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এদেশের মানুষ যেভাবে ৩১ দফাকে সমর্থন দিয়েছে হাতিয়ার মানুষও তেমনি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে হাতিয়ায় তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

গণমিছিলকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও মানুষ উপস্থিত হতে থাকে। একপর্যায়ে গণমিছিলটি জনসমুদ্রে রূপ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলীসহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X