মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেহেদী সোহেল, ফরিদপুর
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

ফরিদপুরে মধুমতী নদীতে বিলীন হয়েছে গৃহহীনদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নির্মিত ১৪টি ব্যারাক। ২০১১-১২ অর্থবছরে মোট ২৬টি ব্যারাক নির্মাণ করে যেখানে ১৩০টি পরিবারকে পুনর্বাসন করা হয়।

দ্রুত নদীভাঙন রোধ করা না গেলে বাকি ১২টি ব্যারাক নদীতে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে বসবাসকারীরা। এরই মধ্যে অতি ঝুঁকিতে থাকায় আরও তিনটি ব্যারাকের টিন ইট ও লোহার অ্যাঙ্গেল খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, ২০১১-১২ অর্থবছরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে মধুমতী নদীর তীর ঘেঁষে ১৩০টি পরিবারের আবাসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২৬টি ব্যারাক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে পাঁচটি করে গৃহহীন পরিবার বসবাস করতে পারে। তবে বসবাস শুরুর কয়েক বছরের মাথায় নদীভাঙনের কবলে পড়ে ব্যারাকগুলো।

ভাঙনের কারণে গত ২০২৪ সাল পর্যন্ত ১৪টি ব্যারাক নদীতে বিলীন হয়ে গেছে। চলতি বছরে ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও তিনটি ব্যারাক, যেখানে ১৫টি পরিবার বসবাস করছিল। গত কয়েকদিনে এই ব্যারাক তিনটি অতিঝুঁকিতে থাকায় স্থানীয়রা ঢেউটিন, লোহার অ্যাঙ্গেল ও ইট খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে ঢেউটিন, লোহার অ্যাঙ্গেল ও ইট খুলে বিক্রির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন কেউ কেউ।

স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম নামে এক নারী বলেন, মধুমতী নদীভাঙনে আমার দেবরের ঘর ভেঙে যাচ্ছিল, যে কারণে তারা ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। তাই তার ঘরের মালপত্র খুলে নিয়ে আমাদের কাছে রেখে দিয়েছি। এগুলো বিক্রি করব না, নতুন আরেকটি ঘর করা হবে।

চাপুলিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার সভাপতি আকুব্বর শেখ বলেন, শুরুতে ১৩০ পরিবারের বসবাস ছিল। প্রতি বছর নদীতে ভাঙতে ভাঙতে এখন আমরা মাত্র ৩০ পরিবার আছি। প্রকল্পের ঘরগুলোর মালপত্র গোপনে বিক্রি হচ্ছে কি না আমি জানি না।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবুল কালাম কালু বলেন, মধুমতী নদীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে যাওয়ার সুযোগে ওখানের কিছু লোকজন সরকারি মালপত্র বিক্রি করে দিচ্ছে। ঘরগুলো যখন নির্মাণ করা হয়, তখন নদী অন্তত এক কিলোমিটার দূরে ছিল। এরপর থেকে নদী ভাঙতে ভাঙতে এ আশ্রয়ণ প্রকল্পের দিকে এগিয়ে আসে।

নদীভাঙনের সত্যতা স্বীকার করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল কালবেলাকে বলেন, ১১-১২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গৃহহীন দরিদ্র মানুষের জন্য ২৬টি ব্যারাক নির্মাণ করা হয়। এর মধ্যে বিভিন্ন সময় নদীভাঙনের কবলে পড়ে ১৪টি টিভি ব্যারাক সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। আমরা সোমবার ব্যারাকগুলো পরিদর্শন করে ২৬টি ব্যারাকের মধ্যে ১৪টি ব্যারাকের অস্তিত্ব পাইনি।

তিনি বলেন, এ ছাড়া তিনটি ব্যারাক অতিঝুঁকির মধ্যে রয়েছে, যেগুলো ব্যবহারকারীরা খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ব্যারাকগুলো রক্ষা করতে হলে দ্রুত নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সে চিন্তা থেকে আমরা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

ব্যারাকের ঢেউটিন, লোহার অ্যাঙ্গেল ইত্যাদি সরঞ্জাম অসাধু ব্যক্তিদের দ্বারা বিক্রয়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা সারেজমিন পরিদর্শন করে এমন কোনো তথ্য পাইনি। তবে অতিঝুঁকিতে থাকা যে তিনটি ব্যারাকের ঢেউটিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্য সামগ্রী খুলে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে, সে বিষয়টি হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে।

আলফাডাঙ্গার মধুমতি নদীভাঙন বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন কালবেলাকে বলেন, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের ইকড়াইলে মধুমতী নদীর ভাঙন রোধে ২০০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ছাড়া আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার অনেকগুলো পয়েন্টে নদীভাঙনের প্রবণতা দেখা যাচ্ছে, ওই স্থানগুলোর ভাঙন রোধে আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, প্রকল্পটি পাস হয়ে আসতে দুই-তিন মাসের মতো সময় লাগতে পারে। প্রকল্পটি পাস হলেই আমরা আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার মধুমতী নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X