মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত মাদ্রাসাছাত্র মাহবুব

মাহবুব আল হাসান। ছবি : কালবেলা
মাহবুব আল হাসান। ছবি : কালবেলা

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার যা শিশুদের ‘নোবেল’ খ্যাত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ মনোনয়ন পেয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারে মনোনীত করে।

মাহবুব কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। সে শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে।

গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘The Change Bangladesh’-কে, যার লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি। তার উদ্যোগে শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ছড়ানো, বৃক্ষরোপণ, এবং গাছের চারা, পেনসিল, খাতা ও কলম বিতরণের মতো কার্যক্রম নিয়মিত চলছে। হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায়ও তিনি কাজ করছেন নিরলসভাবে।

এ ছাড়া অসুস্থ শিশুদের রক্তের জোগান নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি মুহূর্তে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে যুক্ত করে দেয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহবুব আল হাসান কালবেলাকে বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। আমি সবসময় বিশ্বাস করি—একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। তাই শিশুদের নিয়ে কাজ করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমার জীবনের লক্ষ্য ও প্রতিজ্ঞা।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মনোনয়ন আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়াবে, আমাকে অনুপ্রাণিত করবে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে। আমি চাই, বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ ও নিরাপত্তা পায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X