কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্ধ যান চলাচল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা। ছবি : কালবেলা

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড বাসে মারধরের পর নামিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস বাসস্ট্যান্ডের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর আজ দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

জানা যায়, বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ রুটে ঢাকাগামী সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো যান চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরে খবর পেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসক, সেনা সদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বৈষম্যবিরোধী নেতারা জানান, ফ্যাসিস্ট সরকারের দোসর, পরিবহনের মাফিয়া ডন এবং জুলাই অভ্যুত্থানের ময়মনসিংহের শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমিনুল হক শামীম। তার মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস বন্ধসহ অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

আন্দোলনকারীদের দাবি, ময়মনসিংহ-ঢাকা রুটে আমিনুল হক শামীমের ১৬টি বাস চলাচল করছে। তার এসব বাস বন্ধ রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন বলেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের বাসা ময়মনসিংহের হালুয়াঘাটে। শুক্রবার বিকেলে আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এসময় তাকে পরিবহন শ্রমিক ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ নিয়ে তখন বাগবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনসহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানিয়ে ইউনাইটেড পরিবহনের বাস ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X