সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক হায়াতকে কুপিয়ে হত্যায় সাতক্ষীরায় প্রতিবাদ

সাতক্ষীরায় প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মানববন্ধন। ছবি : কালবেলা
সাতক্ষীরায় প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মানববন্ধন। ছবি : কালবেলা

বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় শহীদ স ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য দেন ও অংশ নেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না।

এ ছাড়া আরও বক্তব্য দেন দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাইটিভির ফয়জুল হক বাবু, কালবেলার গাজী ফারহাদ, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সমকালের কিশোর কুমার, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সমাজের কথার সিরাজুল ইসলাম, সংবাদ প্রকাশের রিজাউল করিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এভাবে একটি দেশ চলতে পারে না। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই যেন কোনো দায়িত্ব নেই।

তারা আরও বলেন, বিভিন্ন সময়ে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাটের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনোটিরই বিচার হয়নি।

বক্তারা সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X