মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ী

সাত দিনে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড

মা ইলিশ রক্ষা অভিযানে আটক জেলেদের একাংশ। ছবি : কালবেলা
মা ইলিশ রক্ষা অভিযানে আটক জেলেদের একাংশ। ছবি : কালবেলা

মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীতে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ৫৮ লাখ ৪০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ীতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ মৎস্য বিভাগ মোট ৫২টি অভিযান পরিচালনা করেছে। এ সময় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ২ লাখ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া, ৬৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। এ ছাড়া, গত এক সপ্তাহের অভিযানে ২৭টি মামলার ২৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালীন সময়ে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৩৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানে ৯ জনের নামে নিয়মিত মামলাদায়েরও হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক কালবেলাকে বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ সমন্বয় করে কাজ করছে। কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা পুলিশ ও আনসার আমাদেরকে অভিযানে সহায়তা প্রদান করছে। সরকার কর্তৃক ২৫ অক্টোবর পর্যন্ত যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা বাস্তবায়নে আমরা মাঠে থাকবো।

তিনি আরও বলেন, জেলায় ইলিশ আহরণে সম্পৃক্ত ৫ হাজার ৪৯৭ জন জেলের মধ্যে ৪ হাজার ৮৮৪ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুধু সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬১৩ জন জেলে বাকি রয়েছে। আগামীকালের মধ্যে তারাও চাল পেয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X