পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৭ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

এক দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ির আঙিনায় কুয়াশার মধ্যে বসে আছে পাখিটি। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ির আঙিনায় কুয়াশার মধ্যে বসে আছে পাখিটি। ছবি : কালবেলা

বাংলা আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলার বাতাসে বইতে শুরু করেছে ঠান্ডা হাওয়া, আর ভোরের আকাশ ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে, যা জানিয়ে দিচ্ছে শীতের আগমনি বার্তা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা ভোরের হিমেল পরিবেশকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করেছে। গত সপ্তাহজুড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। তবে মঙ্গলবারের এই হঠাৎ তাপমাত্রা হ্রাসকে মৌসুমের পালাবদলের ইঙ্গিত হিসেবেই দেখছেন স্থানীয়রা।

সকালের দৃশ্য ছিল ভিন্নরকম—আকাশে কুয়াশা, বাতাসে হালকা ঠান্ডা আর মানুষের মুখে গরম চায়ের কাপ। অনেকে হাঁটতে বের হয়েছেন, আবার কেউ চায়ের দোকানে আড্ডায় মেতেছেন। অনেক পরিবার ইতোমধ্যেই শিশু ও বয়স্কদের জন্য হালকা গরম কাপড় বের করে ফেলেছে।

এদিকে জেলার কিছু কিছু এলাকায় রাতের শেষ ভাগে হালকা কুয়াশাও লক্ষ করা যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে পঞ্চগড়ের শীত শুরু হবে দেশের অন্য যে কোনো এলাকার আগেই—যা প্রতি বছরই প্রায় দেখা যায়।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এটি মৌসুমি পরিবর্তনের লক্ষণ।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X