খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল, ঘরে ঢুকে মাথায় গুলি

গুলিবিদ্ধ সোহেল। ছবি : সংগৃহীত
গুলিবিদ্ধ সোহেল। ছবি : সংগৃহীত

খুলনার ঘরের ভেতরে ঢুকে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহেল মোড়েলগঞ্জ উপজেলার মিশন বাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে।

এর আগে, গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনো তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল। এ সময় ৪টি মোটরসাইকেলে ৭-৮ জন দুর্বৃত্ত এসে ঘরের ভেতরে ঢুকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত সোহেলের স্ত্রী টুম্পা বলেন, সোহেলকে আগেও একবার গুলি করা হয়েছে। আগের গুলি এখনো পেটে আটকে আছে, বের করা যায়নি। শুক্রবার দুপুরে নামাজ পড়ে এসে খাওয়ার শেষ করে ছেলেকে নিয়ে বিশ্রাম করছিল। এমন সময় চারটি মোটরসাইকেলে ৭-৮ জন ঘরের মধ্যে ঢুকে তার মাথায় গুলি করে। ওরা প্রত্যেকে হেলমেট পরা, হাতে বড় বন্দুক ছিল ।

ওসি শফিকুল ইসলাম বলেন, সোহেলের কপালে গুলি লেগেছে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে এই হামলা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X