ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স ৫ বছর, অন্যজন সাড়ে তিন বছর। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। ইয়াসিনের বাবার নাম সুমন আর রাহিমের বাবার নাম শাকিল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় একটি ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মামার বাড়িতে বেড়াতে এসেছিল রাহিম আর ইয়াসিনের বাবা মা একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাহিম ও ইয়াছিন একসঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১০টার দিকে প্রতিবেশীর একটি ভবনের খোলা সেপটিক ট্যাংকের ভেতরে শিশু দুটির সন্ধান মেলে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে সেপটিক ট্যাংক থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ওই খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে দুজনে একসঙ্গে ভাত খেয়ে খেলতে বের হয়। সন্ধ্যা নেমে এলেও দুজন যখন আর বাড়ি ফিরে আসেনি তখন থেকেই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও যখন ওদের পাওয়া যায়নি তখন রাস্তার পাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সকলেই নিশ্চিত হন যে তারা বাড়ি থেকে খুব দূরে যায়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ইয়াসিনের মা জানান, ছেলে ভাত খেয়ে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। সে প্রতিদিন বিকেলে ঘুমায়। আজ সে এমন ঘুম ঘুমালো তাকে আর জাগানো যাচ্ছে না।

রাহিমের মা জানান, মামার বাড়িতে বেড়াতে এসেছিল রাহিম। আজ রাতের গাড়িতে তারা চলে যাবে বাড়ি কিন্তু সে যাওয়া যে ওপারে চলে যাওয়া হবে, তা কি কেউ জানত। ছেলেকে হারিয়ে দিশেহারা রাহিমের মা।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X