টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হুমকির পর নিখোঁজ সেই খতিবকে পাওয়া গেল শিকল বাঁধা অবস্থায়

আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজী। ছবি : সংগৃহীত
আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজী। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজী নিখোঁজের এক দিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ৭টার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় শিকল বাঁধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে তেঁতুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামী সংগঠন, আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দ্রুত তার সন্ধান দাবি ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজী গত কয়েকদিন ধরে ইসকন নাম ব্যবহার করে পাঠানো উড়োচিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বুধবার রাতে স্থানীয় আলেম-ওলামারা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে ওসি অহিদুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুফতি মহিবুল্লাহ সকাল ৬টা ৪৯ মিনিটে মরকুন হাতিল গেট অতিক্রম করেন এবং ৭টা ১৮ মিনিটে নিমতলি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়। পরে তেঁতুলিয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় নিখোঁজের কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X