বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

ছিনতাইকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা

গাজীপুরের টঙ্গী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে কয়েক মাস ধরে ভয়াবহভাবে বেড়েছে ছিনতাই ও হত্যাকাণ্ড। এসব ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে জনতার বিস্ফোরণ ঘটে। চেরাগ আলী মোড়, টঙ্গী সরকারি কলেজ গেটসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষের দাবি— ‘টঙ্গীকে অপরাধমুক্ত করো, মানুষের জীবন বাঁচাও।’

টঙ্গী পশ্চিম থানা বিএনপি আয়োজিত মানববন্ধনে আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, ‘প্রতিদিন রাস্তায় রক্ত ঝরছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে জনগণ নিজেদের রক্ষার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’ ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় বেপারী বলেন, ‘টঙ্গী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আমরা আজ জানিয়ে দিলাম—অপরাধীদের হাতে এই শহর ছেড়ে দেব না।’

ঠিক একই সময়ে টঙ্গী সরকারি কলেজের সামনে বাংলাদেশ ইউথ রেভলিউশন-BYRL-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেন। এক ছাত্র বলেন, ‘ক্লাস শেষে গেটে দাঁড়াতে ভয় লাগে। কে কখন আক্রমণ করবে বলা যায় না।’ একজন শিক্ষক মন্তব্য করেন, ‘শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছে, এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক।’

এর আগে গতকাল বাটা গেট ফ্লাইওভারে অফিসগামী ট্রাস্ট মিটারের কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে ছিনতাইকারীরা হত্যার পর পুরো টঙ্গীতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ (গতকাল) তার পরিবার জিএমপি কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ করে দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও সদ্য প্রমোশনপ্রাপ্ত ডিআইজি জাহিদুল হাসান কালবেলাকে বলেন, ‘ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। কোনো অপরাধী ছাড় পাবে না।’ তিনি জানান, গত রাতে ডিসি ক্রাইম মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে কয়েকজন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। তবে আইনি জটিলতায় অনেক আসামি দ্রুত জামিনে বেরিয়ে আসে, যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

টঙ্গীর বাজার রোড, ফায়ার সার্ভিস মোড় ও রেলস্টেশন এলাকা বর্তমানে ছিনতাইয়ের হটস্পট—এমন অভিযোগ জানিয়ে সাধারণ মানুষ বলেন, রাতে বের হওয়া মানেই জীবন বাজি রাখা। এক দোকানি বলেন, ‘টাকা দিই, মোবাইল দিই, তারপরও মারধর করে।’ এক নারী শ্রমিক জানান, দুবার ছিনতাই হয়েছে। ভাগ্য ভালো বেঁচে গেছি।

মানববন্ধনে কয়েকটি দাবি উত্থাপন করা হয়—সিদ্দিকুর হত্যার মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার, টঙ্গীর হটস্পটে স্থায়ী পুলিশ টহল, পর্যাপ্ত আলো ও সিসিটিভি স্থাপন, মাদকচক্রের গডফাদারদের গ্রেপ্তার এবং দায়িত্বহীন পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X