ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়) এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন— আইইউবি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাহসিন তপু (২৫) ও ইউআইইউর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)।

জানা যায়, তাদের এক বড় ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ওই মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী। নিহত তাহসিন ডেমরার সানারপাড়া এলাকার বাবুলের ছেলে ও ইরাম হৃদয়ের বাসা সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় গাড়িটি জব্দ করে থানায় রাখা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. রুবেল হাওলাদার বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে তাদের বন্ধুরা ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক প্রথমে তাহসিনকে পরীক্ষা-নিরীক্ষার পর ভোর পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে অপর শিক্ষার্থী ইরাম হৃদয়ের মৃত্যু হয়।

তাদের মৃতদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এ বিষয়ে উদ্ধারকারী ও নিহতদের বন্ধু ছোট ভাই তাওসিফ বলেন, সিয়াম নামে তাদের এলাকার এক বড় ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন তাওসিফসহ কয়েকজন বন্ধু। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে ডেমরার ধার্মিক পাড়া মিনি কক্সবাজার রোডে বন্ধুরা মিলে চা খাচ্ছিলেন। হঠাৎ তাহসিন তপু ও ইরাম হৃদয় মোটরসাইকেলে কিছুদূর যেতেই দুর্ঘটনার শব্দ পাই। তখন বন্ধুরা এগিয়ে দেখে ডিএসসিসির গাড়ির নিচে মোটরসাইকেল এবং আরোহী দুজন ছিটকে পড়ে আছে। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

নিহতের বন্ধুদের অভিযোগ, তারা ওই এলাকার বাসিন্দা। আর মিনি কক্সবাজার রোডে চলাচল করা ডিএসসিসির ময়লার গাড়ির অধিকাংশ চালকরাই মাদকাসক্ত। আর মাদকসেবনরত অবস্থায় চালকরা রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। কোনো নিয়মনীতির তোয়াক্কাও করেন না ময়লার গাড়ির চালকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X