ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন উপজেলায় সংযোজনের প্রস্তাব, ফটিকছড়িতে সড়ক অবরোধ

এলাকাবাসীর সড়ক অবরোধ। ছবি : কালবেলা
এলাকাবাসীর সড়ক অবরোধ। ছবি : কালবেলা

চট্টগ্রামে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলায় সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডকে সংযোজন করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম-নাজিরহাট-সুয়াবিল-হেয়াকো-রামগড় সড়ক অবরোধ করে এলাকাবাসী।

সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের ব্যানারে এই সড়ক অবরোধে যোগ দেন সুয়াবিল ইউনিয়নের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় নাজিরহাট-কাজীরহাট-রামগড় সড়কে যান চলাচল।

ফটিকছড়ির নতুন উপজেলা থেকে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার আংশিক অংশ বাদ না দিলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম সফিউল আলম বলেন, বৃহত্তর সুয়াবিল ইউনিয়নকে অযৌক্তিকভাবে ফটিকছড়ি উত্তর উপজেলায় সংযোজন করেছে। আমরা সংবাদ সম্মেলন, মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করেছি। এখন সড়ক অবরোধ করেছি, দাবি না মানলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী কালবেলাকে বলেন, কেউ আমাকে চিঠিপত্র দেয়নি। কোনো দাবি আদায়ের ক্ষেত্রে সড়ক অবরোধের মতো কর্মসূচি পরিহার করে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X