নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে নাটোরের জেলারকে সাবেক এমপি শিমুলের হুমকির অভিযোগ

সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ছবি : কালবেলা
সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ছবি : কালবেলা

হোয়াটসঅ্যাপে কল করে নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে।

শিমুলের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েলের জামিন বিষয়ে পুলিশ বা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করতে জেলারকে দেওয়া নির্দেশনা না মানায় এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জেলার শেখ রাসেল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নাটোর থানায় জিডি করেন জেলার শেখ রাসেল। এর আগে বৃহস্পতিবার দুপুরে হোয়াটসঅ্যাপে ফোন করে জেলারকে হুমকি দেন শিমুল।

জেলার রাসেল অভিযোগে বলেন, গত ৫ আগস্টের আগে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও হত্যা মামলায় কুষ্টিয়া দিয়ে ভারতে অনুপ্রবেশকালে গ্রেপ্তার হন কোয়েল নামে শিমুলের এক কর্মী। সম্প্রতি নাটোরের সব কয়টি মামলায় আদালত থেকে জামিন পান কোয়েল।

তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে নাটোর আদালতের জামিনের কাগজ পুলিশ বা গোয়েন্দা সংস্থার কাউকে না জানিয়ে কুষ্টিয়া কারাগারে পাঠানোর জন্য অজ্ঞাতস্থান থেকে ইন্টারনেট কলে জেলারকে নির্দেশ দেন শিমুল। তার এ নির্দেশের পরও কুষ্টিয়া কারাফটকে কোয়েলকে বৃহস্পতিবার দুপুরে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। এতে ক্ষুব্ধ শিমুল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হোয়াটসঅ্যাপে ফোন করে জেলারকে হুমকি দেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন জেলার শেখ মো. রাসেল।

জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা কালবেলাকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X