ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত এমপি : কাদের গণি

ফটিকছড়িতে বিএনপির প্রচারপত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের গণি চৌধুরী। ছবি : কালবেলা
ফটিকছড়িতে বিএনপির প্রচারপত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের গণি চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ফটিকছড়িতে কোনো উন্নয়ন হয়নি। ঠিকাদার থেকে শুরু করে সব কাজে, সবার কাছ থেকে কমিশন বাণিজ্য হয়েছে। ফটিকছড়ির জনগণের ভাগ্য ও উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত সময়ের এমপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ি পৌর সদর বিবিরহাটে প্রচারপত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় কাদের গণি চৌধুরী বলেন, ফটিকছড়িতে যারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তারা কোনো না কোনোভাবে যোগ্য। তবে, আগামীর সংসদ হবে শিক্ষিত, মার্জিত, ভদ্রদের। যারা সংসদে দাঁড়িয়ে ফটিকছড়ির অধিকার নিয়ে কথা বলতে পারবেন, এমন মানুষকেই সংসদে পাঠাতে বদ্ধপরিকর ফটিকছড়িবাসী।

প্রচারপত্র বিতরণ কর্মসূচি উপলক্ষে পৌরসভার গাউছিয়া মার্কেট থেকে একটি বিশাল মিছিল চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহ রোডে গিয়ে শেষ হয়। এ সময় তার সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X