মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি : সেলিম ভূঁইয়া

আখাউড়া পৌরশহরের রেলওয়ে স্টেশন সড়কে আয়োজিত সমাবেশে ধানের শীষ হাতে অতিথিরা। ছবি : কালবেলা
আখাউড়া পৌরশহরের রেলওয়ে স্টেশন সড়কে আয়োজিত সমাবেশে ধানের শীষ হাতে অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। বিগত ১৭ বছর মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। ভোট দিতে পারেনি। এবার মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দেবে।

শনিবার(২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রেলওয়ে স্টেশন সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, তারেক রহমানের ৩১ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষের সালাম দিতে নেতাকর্মীদের কাজ করতে হবে। দল থেকে যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে দলীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূইয়ার সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা হাজী মোস্তাক মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে কারণে জুলাই-আগস্ট ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম।

তিনি আরও বলেন, নির্বাচনের নামে তামাশা হয়েছে। ডামি নির্বাচন হয়েছে। বিএনপির দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। সে অনুযায়ী অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। এ নির্বাচনের জন্য বাংলাদেশের মা-বোনেরা, ছাত্র সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X