চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ২৮ অক্টোবর : মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম মহানগরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা
চট্টগ্রাম মহানগরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা

গণতান্ত্রিক জাগরণকে বাঁধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে দিবালোকে নিরীহ মানুষ হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেছেন, এ সময় তারা মৃত মানুষের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছিল যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড প্রমাণ করে আওয়ামী লীগ কখনো ফ্যাসিবাদী চরিত্র থেকে ফিরে আসবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর কর্তৃক আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল। পরিবেশবিদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার দিন হলো ২৮ অক্টোবর। এ ঘটনা কখনো ভুলে যাওয়ার নয়। ৩৬ জুলাইয়ের পরেও আজ ভারতীয় হ্যাজিমনি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘যেদিন আমরা ইসলামের আলোকে এদেশের ছাত্র সমাজ, শ্রমিক সমাজ ও জনগণকে ঐক্যবদ্ধ করতে পারব সেদিনই আমরা ২৮ অক্টোবরের প্রতিশোধ নিতে সক্ষম হবো।’

সভাপতির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, ২৮ অক্টোবর তারা শুধু আমাদের ভাইদের হত্যা করে ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করেছিল। আমরা স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। শহীদ হওয়াকে আমরা আমাদের চূড়ান্ত সফলতা মনে করি। যে জমিন ও প্রতিষ্ঠানে রক্ত ঝরেছে সেখানে আমাদের অবস্থান আরও মজবুত হয়েছে। এ সময় তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন প্রমুখ। এছাড়াও তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে পুরস্কার প্রদান করে মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X