মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে : বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, কোনোক্রমেই ঐক্য বিনষ্ট করা যাবে না, সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই জনকল্যাণে কাজ করবেন। সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমরা বিপদগ্রস্ত না হই।

শনিবার (১ নভেম্বর) দুপুরে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বাবর বলেন, আপনারা জানেন, দীর্ঘ ৯ মাস ধরে জাতীয় ঐকমত্য গঠন ও জুলাই সনদ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। আশা করি, এ বিষয় অচিরেই দল সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে। আপনারা ধৈর্য ধরবেন, কখনও বিপদগ্রস্ত হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকুন।

এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুম আহম্মেদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X