সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীরা ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেবে : দুলু

নাটোরে বিএনপির জনসভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরে বিএনপির জনসভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী শক্তিরা ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে, নিজেরা বিরোধিতায় লিপ্ত হলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে পারে।

শনিবার (০১ নভেম্বর) বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত একডালা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় দুলু বলেন, একটি দল সুকৌশলে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না। আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন দিতে হবে। জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে।

সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপিকে এককভাবে ক্ষমতায় নেওয়ার জন্য এখন থেকেই বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

আরও পড়ুন : বিএনপির অফিসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩ কিশোর আটক

তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম সারোয়ারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাসিম উদ্দীন নাসিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাব্বাসুম রাত্রি, জুরান সুবাহ রোদেলা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X