ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বার ইউনিটের সভাপতি নুরুল, সম্পাদক তান্না

বাঁ থেকে সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক এ এইচ এম মাসুদুল আলম খান তান্না। ছবি : কালবেলা
বাঁ থেকে সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক এ এইচ এম মাসুদুল আলম খান তান্না। ছবি : কালবেলা

ময়মনসিংহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা বার ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে এ এইচ এম মাসুদুল আলম খান তান্না নির্বাচিত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাতে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে এদিন দুপুরে জেলা বারের মিলনায়তনে সংগঠনটির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার কাউন্সিলের আয়োজনে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি ভবনে শনিবার দুপুরে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩০৭ জন সদস‍্য নিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এর মধ‍্যে দুজন আইনজীবী সদস্য মারা যাওয়ায় কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৩০৫ জন। সম্মেলনে দুটি প‍্যানেলে পাঁচটি পদে স্বতন্ত্র দুজনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের আহ্বায়ক সৈয়দ এনায়েতুর রহমান।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করা মমরুজুল হাসান স্বাক্ষরিত ফলাফলে জানানো হয়েছে, সম্মেলনে সভাপতি পদে মো. নুরুল হক ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজুর রহমান ৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ এইচ এম মাসুদুল আলম খান তান্না ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ১৩৮ ভোট। সহসভাপতি পদে মো. আকরাম হোসেন ১৭২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তোফাজ্জল হোসেন ১৩৩ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ওসমান গণি মল্লিক ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা সাংবাদিকদের বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি আইনজীবীদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X