লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রিমনের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রিমনের পদত্যাগ

লক্ষ্মীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন পদত্যাগ করেছেন। রোববার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পোস্টে রিমন লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গর্বের প্ল্যাটফর্ম। এটা কারও ব্যক্তিগত সংগঠন না, এটা বাংলাদেশের ছাত্রজনতার সংগঠন। এটা বিপ্লবীদের সংগঠন; কিন্তু একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সম্পূর্ণ প্ল্যাটফর্মকে আজকে হাসির পাত্রে পরিণত করেছে।

তিনি আরও লেখেন, আমি রেদওয়ান হোসাইন রিমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি বিপ্লবীদের সংগঠন হবে বিপ্লবীদের মাধ্যমে, কোনো স্বার্থান্বেষী মহলের হাতের পুতুল হিসেবে না। যখন খুশি খুললাম যখন খুশি বন্ধ করলাম, এটা কোনো বিপ্লবী সংগঠন হতে পারে না। তাই সকল বিবেচনায় আমি লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। বিপ্লবীরা কখনো কারও হাতের পুতুল হয় না। তারা স্বাধীন, তারা কাউকে ভয় করে না।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান রাফি কালবেলাকে বলেন, আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে জুলাই বিপ্লবে ব্যাপক অবদান রেখেছে রিমন। এখন সরে যাওয়ার বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা। এ বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত কিছু দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে কেন্দ্র থেকে প্ল্যাটফর্মের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন আবার কার্যক্রম চালু করে কমিটিগুলো রিফর্ম করার কথা বলা হয়েছে। এর মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কেউ আবার ব্যক্তিগত পেশায় মনোযোগী হয়েছে। এসব কারণে আগের কেউ কেউ হয়তো রিফর্ম কমিটিতে আসতে চাইবে না। সেক্ষেত্রে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X