নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের দানবাক্সের টাকা আত্মসাতের দায়ে মুয়াজ্জিন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মুয়াজ্জিন গোলাম কিবরিয়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত মুয়াজ্জিন গোলাম কিবরিয়া। ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্সের টাকা আত্মসাতের দায়ে গোলাম কিবরিয়া (৪৩) নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গোলাম কিবরিয়া উপজেলার বাদুলী গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণ কড়িহাটি ভূইয়া বাড়ির জামে মসজিদের (মসজিদুল কোবা) দীর্ঘদিনের মুয়াজ্জিন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাকে ওই মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারক। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সঙ্গে সুসম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাৎ করে আসছেন মুয়াজ্জিন গোলাম কিবরিয়া। এসব বিষয়ে প্রতিবাদ করলে মুসল্লিদের ওপর চড়াও হন তিনি।

পরে গত ১ মার্চ ঘাসের খিল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মুফতি মোহাম্মদ এহসান উল্যাহ বাদী হয়ে মুয়াজ্জিন গোলাম কিবরিয়া, মসজিদের সভাপতি মাওলানা সেরাজুল ইসলাম (৬৫) ও সাধারণ সম্পাদক ছেরাজুল হকের (৫৭) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

অভিযোগের বিষয়টি তদন্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন বিচারক। পরে গত ১৭ জুন ডিবির পরিদর্শক মো. কবির হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এতে মুয়াজ্জিন গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এ ছাড়া তিনি মক্তবে আসা কন্যাশিশুদের নানা প্রলোভনে উপঢৌকন দিতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বাদী মুফতি মোহাম্মদ এহসান উল্লাহ কালবেলাকে বলেন, মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় মামলা দায়েরের পর মুয়াজ্জিন ও তার সহযোগীরা আমার বাড়িতে হামলা করে। এখন তাকে গ্রেপ্তারের পর তার অনুসারীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলপ্রেমীদের কাছে একটি নতুন নাম আরলিং হালান্ড

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী, এক দিনেই আটক ১৫

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

স্পেন-পর্তুগাল লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময়ে, আছে টাইব্রেকারের সম্ভাবনাও

ডেপুটি স্পিকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদের সাক্ষাৎ

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

১০

এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান 

১১

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

১২

বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ

১৩

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

১৪

আনচেলত্তির যে ‘ভুল’ পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

১৫

পাহাড় বা ভূমিধস থেকে বাঁচার দোয়া

১৬

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল শুরু

১৭

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ মেলেনি

১৮

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

১৯

গুলশান-বনানী লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ

২০
X