চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা

চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মো. জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জাহেদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

এর আগে, সোমবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ সংগীত আবাসিক এলাকার একটি নালা থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। নগরীর ২নং গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

জানা গেছে, মাসখানেক আগে হাসিব ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর পর বিয়ে করে সস্প্রতি তারা এলাকায় ফেরেন। এর মধ্যে ওই প্রবাসীও দেশে ফিরে তার স্ত্রীকে ঘরে নেওয়ার চেষ্টা করেন এবং হাসিবকেও নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু হাসিব এবং ওই নারী নিজেদের অবস্থানে অনড় থাকায় ক্ষুব্ধ হন প্রবাস ফেরত ওই ব্যক্তি।

এর জেরে ওই ব্যক্তি দুপুরে বাসায় গিয়ে হাসিবকে ডেকে এনে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা নালার মধ্যে যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। বিকেলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই নারী তার প্রবাসী স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান এবং দুজন বিয়ে করে নেন। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তি বিদেশ থেকে গত সপ্তাহে দেশে ফেরেন। এরপর তিনি ওই নারীকে সংসারে ফেরানোর চেষ্টা করেন এবং হাসিবকেও নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। শেষে প্রবাসী হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সংগীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যান।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি সোলায়মান বলেন, ঘটনার পরপরই আসামি গ্রেপ্তার করতে অভিযানে নামে পাঁচলাইশ থানা পুলিশের একট দল। সোমবার রাত আড়াইটার সময় প্রবাসী মোহাম্মদ জাহেদুলকে চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X