শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কের পাশে পড়ে ছিল অটোচালকের গলাকাটা মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন মোফা নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন মালবেরি বাগানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোফাজ্জল হোসেন (৫২) একই উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

‎নিহতের ভাতিজা মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিচয় নিশ্চিত করি আমরা। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটিরও সন্ধান মেলেনি।

তিনি আরও বলেন, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু অটো ছিনতাই থেকে এ হত্যাকাণ্ড, এমনটা মনে হচ্ছে না। আমরা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১০

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১১

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১২

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৩

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৪

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৫

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৬

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৯

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

২০
X