টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়কের মরদেহ উদ্ধার

টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. ইউনুস। ছবি : সংগৃহীত
টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. ইউনুস। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. ইউনুসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টায় হ্নীলা ইউনিয়নের ‘আনোয়ার প্রজেক্ট’ সংলগ্ন প্রধান সড়কের ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মো. ইউনুস সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে এবং তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় লোকজন রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট নামের এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পায়। মরদেহটি ব্রিজের নিচে ছড়ার পানিতে পড়ে ছিল। পরনে প্যান্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না।

টেকনাফ পৌর যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, আরফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. ইউনুসের মরদেহ ব্রিজের নিচে পাওয়া গেছে। অনেকে দাবি করছেন, এটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় কালবেলাকে বলেন, স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় ব্রিজের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X