চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অসদাচরণের দায়ে কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি কর্মচারী বিধিমালার পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ স্বাক্ষরিত অফিস আদেশে সাময়িক বরখাস্ত করার এ তথ্য জানানো হয়।

তাদের কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে তার কারণ জানতে ১০ কর্মদিবসের মধ্যে বোর্ড সচিবের কাছে কারণ দাখিল করার নির্দেশ প্রদান করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিন।

জানা যায়, গত ২ নভেম্বর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দপ্তরে বোর্ডের বিভিন্ন শাখায় কর্মরত সেকশন অফিসাররা পদোন্নতিসংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করতে যান। পরে হিসাব শাখায় কর্মরত সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইয়ুব আলী, অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি না নিয়ে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন।

একপর্যায়ে অশোভন, অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এদের মধ্যে জাহেদ হোসেন ও জমির উদ্দিন শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।

এ ছাড়া বোর্ড চেয়ারম্যানের রুমে উপস্থিত অন্যদের সঙ্গেও শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন, যা সরকারি কর্মচারী বিধিমালার পরিপন্থি। এমতাবস্থায় কর্মচারী বিধিমালা অনুযায়ী জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ কালবেলাকে বলেন, চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগে জাহেদ হোসেন ও জমির উদ্দিন নামের দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন তাদের স্থায়ী বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে ১০ কর্মদিবসের মধ্যে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X